# Tags

বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ’র সাংবাদিকদের  সাথে মতবিনিময় ও  ইফতার  মাহফিল অনুষ্ঠিত 

ভোলাহাট( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ৩ উপজেলার (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট)  সাংবাদিকদের  সাথে মতবিনিময় ও ইফতার করলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ।  শুক্রবার (২৮ মার্চ ২০২৫)  রহনপুর  স্টেশন বাজারে অবস্থিত  মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্টে  এই মতবিনিময় সভা ও  ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়।

৩৫ জন সাংবাদিকের উপস্থিতিতে বক্তব্য  রাখতে গিয়ে  জেলা বিএনপির  সাবেক  যুগ্ম সম্পাদক  ও জেলা  যুবদলের সাবেক  সভাপতি  আসাদুল্লাহ আহমদ তার দীর্ঘ  রাজনৈতিক  জীবনের  বাখ্যা দেন।

তিনি আগামীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাপাইনবাবগঞ্জ-২ আসনে  বিএনপির  মনোনয়ন প্রত্যাশা করবেন বলে উপস্থিত  গণমাধ্যমকর্মীদের  অবহিত করেন।

তিনি আশা করেন, দল তার রাজনৈতিক কর্মকাণ্ড  সু-বিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করবে। তিনি তার দলের সকল সিদ্ধান্তের প্রতি আস্হা প্রকাশ  করেন।

ইফতার মাহফিল এ দেশ, জাতি, বিএনপি  চেয়ারপারসন  খালেদা জিয়ার সুস্হতা কামনা, দেশনায়ক  তারেক রহমানের দীর্ঘায়ুসহ জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা  ও আহতদের  সুস্হতা কামনায় মোনাজাত করা হয়।